অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসের ঝুঁকি কেটে যাওয়ায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র পুনরায় উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে পর্যটকেরা জেলার পর্যটন স্পটগুলোতে আগের মতোই ভ্রমণ করতে পারবেন।
বুধবার বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার বন্যা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে আগামীকাল ১৬ জুলাই থেকে জেলার সব আকর্ষণীয় পর্যটনকেন্দ্র দর্শনার্থীদের জন্য পুরোপুরি খোলা থাকবে।
জেলা প্রশাসনের পর্যটন শাখা জানায়, টানা অতিভারী বর্ষণ, পাহাড়ি ঢলে সড়ক ও নদীপথ চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় গত ৬ জুলাই থেকে ৩ দফা সময় বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানে পর্যটক ভ্রমণ বন্ধ রাখা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।