ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ও বাৎসরিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৭ জানুয়ারি) সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে রায়পুর ৩৩/১১ কেভি সাব-স্টেশনে বাৎসরিক জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে শহিদ এম. মনসুর আলী মেডিকাল কলেজ ও হাসপাতাল, সার্কিট হাউস, সিরাজগঞ্জ জেলা কারাগার, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, সরকারি পোল্ট্রি ফার্ম, শিয়ালকোল, চক শিয়ালকোল, দিয়ার বৈদ্যনাথ, বগুড়া বাসস্ট্যান্ড, কাজীপুর রাস্তার মোড়, বাজার স্টেশন, মাসুমপুর, কান্দাপাড়া, উকিল পাড়া, সয়াগোবিন্দ, ভাষাণী রোড, সয়াধানগড়া, উত্তর সয়াধানগড়া, নয়ন মোড়, পুকুর চালা, মাহমুদপুর, রায়পুর, চর রায়পুর, রায়পুর ১নং মিল গেট, কল্যানী, চর কল্যানী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।