BD Highlights
বাংলাদেশ

আত্মগোপন থেকে ফিরেই খুন ১৫ মামলার আসামি

আত্মগোপন থেকে ফিরেই খুন ১৫ মামলার আসামি

কয়েক বছর আত্মগোপনে থেকে এলাকায় ফিরেই খুন হলেন যশোর শহরের শংকরপুর এলাকার জুম্মান সরদার (২০)। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে যশোর রেলস্টেশন জামে মসজিদ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জুম্মান শহরের শংকরপুর এলাকার জোয়ার্দ্দার পাড়ার মুরাদ সরদারের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় যশোর রেলস্টেশনের বিপরীত দিকে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন জুম্মান। এ সময় দুর্বৃত্তরা তার বাম উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। জুম্মানের স্বজনরা জানান, জুম্মানের অনেক শত্রু ছিল। প্রাণ ভয়ে কয়েক বছর যশোরের বাইরে পালিয়ে থেকে সম্প্রতি বাড়ি ফেরেন তিনি। যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, জুম্মানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে যশোর কোতোয়ালি থানায় ১৫টি মামলা রয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। হত্যাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান ওসি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন