আবাসিক হোটেল থেকে পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ের মরদেহ উদ্ধার
আবাসিক হোটেল থেকে পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ের মরদেহ উদ্ধার
BD HIGHLIGHTS
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি আবাসিক হোটেল থেকে প্রয়াত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টির (৩৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে সৃষ্টির মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে হোটেল কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে হোটেলের দ্বিতীয় তলার ২১০ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ এসময় জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। তিনি আরও জানান, মৃত সামিয়া রহমান উত্তরা ২ নম্বর রোডের ৩ নম্বর সেক্টর এলাকায় স্বামী তানিমের সঙ্গে থাকতেন। কয়েকদিন আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হন। রবিবার দুপুরে যাত্রাবাড়ীর এ হোটেলে ওঠেন তিনি। ইফতারের সময় হোটেল কর্তৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজা নক করে কোনো সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেয়। পরে সেখানে গিয়ে হোটেলের দরজা ভেঙে ভেতরে তার মরদেহ পাওয়া যায়। তিনি জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।