আড়াই কোটি টাকার রিয়াল-দিরহামসহ শাহ আমানত বিমানবন্দরে যাত্রী আটক
আড়াই কোটি টাকার রিয়াল-দিরহামসহ শাহ আমানত বিমানবন্দরে যাত্রী আটক
BD HIGHLIGHTS
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কোটি টাকার রিয়াল-দিরহামসহ দুবাইগামী যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় জাকির হোসেন নামের ওই যাত্রীকে প্লেনের ভেতর থেকে আটক করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম। তার বর্তমান ঠিকানা- ১১/১ শিক্কাটুলি, বংশাল, ঢাকা জিপিও-১০০০, ঢাকা। স্থায়ী ঠিকানা- গ্রাম-রামগঞ্জ, পো: রামগঞ্জ, থানা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর। তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৭টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট BS-343 যোগে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। তার কাছে ৭,৭০,০০০ সৌদি রিয়াল (প্রতি সৌদি রিয়াল ৩০ টাকা দরে ২,৩১,০০,০০০ টাকা) এবং ৪৬,০০০ ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩০ টাকা দরে ১৩,৮০,০০০ টাকা) পাওয়া যায়। যা ২,০৫,৭১৪ মার্কিন ডলারের সমতুল্য। বাংলাদেশি টাকায় ২,৪৪,৮০,০০০। বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক হওয়ায় ওই যাত্রীকে শুল্ক গোয়েন্দা কর্তৃক মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে। উক্ত যাত্রী ফ্রিকোয়েন্টলি মধ্যপ্রাচ্যে যাতায়াত করে থাকেন এবং পাচারকার্যে জড়িত থাকেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।