আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুন
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মহেশখালী ও চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে, রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন জানান, তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডেই আগুন লেগেছিল। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন এলাকার বেশ কয়েকটি পরিবার সাময়িকভাবে ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসে। উল্লেখ্য, বঙ্গোপসাগরের কূলঘেঁষা মাতারবাড়িতে নির্মিত এই কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।