কর্ণফুলীতে নৌকাডুবি: অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন শতাধিক যাত্রী
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পিকনিকে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নৌকাটিতে থাকা শতাধিক যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। স্থানীয়দের দ্রুত উদ্ধার তৎপরতায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। শনিবার দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন থেকে একটি সামাজিক সংগঠনের ব্যানারে ১১৭ জন যাত্রী একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে কর্ণফুলী নদীতে ভ্রমণে বের হন। নৌকাটি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকায় পৌঁছালে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নৌকাটির তলা ফেটে গিয়ে তা উল্টে যায়। দুর্ঘটনাটি তীরের কাছাকাছি এলাকায় ঘটায় স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে পানিতে পড়া যাত্রীদের উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দেন। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, পিকনিকের নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিলেন। সংঘর্ষের পর নৌকাটির তলা ফেটে যায়। তবে স্থানীয়দের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে উদ্ধার হওয়া যাত্রীদের একটি বাসে করে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।