ইনজেকশনের পর শিশুর মৃত্যু, পল্লী চিকিৎসককে গণধোলাই
বাগেরহাটের চিতলমারীতে তিন বছরের প্রাণচঞ্চল শিশু মুশফিক খেলতে গিয়ে টিনের ওপর পড়ে পেটে আঘাত পায়। রক্তাক্ত অবস্থায় তাকে নেওয়া হয় স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে। চিকিৎসক রঞ্জিত ডাকুয়া (৪২) শিশুটির পেটে ১১টি সেলাই দেওয়ার পাশাপাশি ৪টি ইনজেকশন দেন। এরপরই পরিস্থিতির অবনতি ঘটে। শিশুটি ছটফট করতে থাকে এবং দ্রত তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, মুশফিক আর বেঁচে নেই। রবিবার (১৬ জুন) রাত ১১টার দিকে উপজেলার খাসেরহাট বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়াকে গণধোলাই দেয়। মৃত মুশফিক চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের রুবেল শেখের একমাত্র সন্তান। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এস. শাহাদাৎ হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গণধোলাইয়ের শিকার চিকিৎসক রঞ্জিতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।