উপজেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরদীতে ফের আচরণ বিধি লঙ্ঘন করেছেন আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার। শুক্রবার (১৭ মে) বিকেলে আচরন বিধি লংঘন করে সমাবেশের জন্য খিচুরি রান্না করার দায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৭ পাতিল খিচুরি জব্দ করা হয়। ঈশ্বরদীর উপজেলা নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাহদত হোসেন খান এর নের্তত্বে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয়রা জানান, আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের সমর্থনে শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে উপস্থিত ভোটারের জন্য খিচুরি খাওয়ার আয়োজন করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা আচরণ বিধি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) শাহদত হোসেন খান ওই বাড়ির পাশের খোলায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৭ পাতিল খিচুরি জব্দের পাশাপাশি তরিকুল ইসলাম ভাদুকে দশ হাজার জরিমানা করা হয়। উপজেলা আচরণ বিধির দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) শাহদত হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সমাবেশের জন্য ভাদুর বাড়ি পাশের খোলায় খিচুরি রান্না হয়েছিল। আচরণ বিধি লংঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত খিচুরি এতিমখানায় বিতরণ করা হয়েছে। প্রসংগত: গত ১৩ মে আনারস প্রতীকের সমর্থনে শোডাউন ও মিছিল করা হয়। এরই প্রেক্ষিতে ১৪ মে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থীকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন শোকজ করেন। কারণ দর্শানোর নোটিশের জবাবে প্রার্থী এমদাদুল হক রানা সরদার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। রিটার্নিং অফিসার প্রথমবারের মতো ক্ষমা করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।