BD Highlights
বাংলাদেশ

ঈশ্বরদীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

পাবনার ঈশ্বরদী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় আরও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঈদের কেনাকাটা করে ফেরার পথে উপজেলার মুলাডুলি বহরপুরে মল্লিক অ্যাগ্রো ফুড প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও এক সন্তান রয়েছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, বিকেলে ঈশ্বরদী শহর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ও পাবনা থেকে ঈশ্বরদীগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজনের মৃত্যু হয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেছেন। দুইজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন