উখিয়ায় ভেসে আসা মরদেহের সঙ্গে থাকা ৯৯টি বুলেট ও ২টি ম্যাগজিন উদ্ধার
উখিয়ায় ভেসে আসা মরদেহের সঙ্গে থাকা ৯৯টি বুলেট ও ২টি ম্যাগজিন উদ্ধার
BD HIGHLIGHTS
মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে কক্সবাজারের উখিয়ার বালুখালি খালে ভেসে আসা অজ্ঞাত মরদেহের সঙ্গে থাকা ৯৯টি বুলেট ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। রবিবার ১২টার দিকে উখিয়ার বালুখালি খালে এ লাশটি জোয়ারের পানিতে ভেসে আসে। বিষয়টি জানিয়েছেন প্রত্যক্ষদর্শী স্থানীয় বালুখালি এলাকার মুদির দোকানদার মিসবাহ উদ্দিন। ওই লাশটি শনিবার (১০ ফেব্রুয়ারি) বালুখালি খালে নাফ নদী হয়ে জোয়ারের পানিতে ভেসে এসেছিল। পরে ভাটার সময় দেখলাম সেটি সরে দূরে চলে গিয়েছিল। তিনি আরও বলেন, রবিবার লাশটা আবারও ভেসে আসলো। এখনো সেটি দেখা যাচ্ছে। এটা দেখার জন্য অনেক লোক জড়ো হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম হোসাইন বলেন, ভেসে আসা লাশটি খাঁকি রঙের হেলমেড পরিহিত ছিল। কোমরে ব্যাল্ট ছিল, শরীরের সঙ্গে বাঁধা একটি ব্যাগ থেকে ৯৯টি বুলেট, ২টি ম্যাগজিন পাওয়া যায়। লাশটি মিয়ানমার থেকে ভেসে আসতে পারে বলে ধারণা পুলিশের। কারণ সম্প্রতি উখিয়ার সীমান্তবর্তী এলাকায় কোন লোক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।