উপাচার্য বাংলোর সীমানার ভেতর নবজাতকের লাশ ফেলে যাওয়া ব্যক্তি আটক
উপাচার্য বাংলোর সীমানার ভেতর নবজাতকের লাশ ফেলে যাওয়া ব্যক্তি আটক
BD HIGHLIGHTS
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোর সীমানার দেয়ালের ভেতরে নবজাতকের লাশ ফেলে যাওয়া ব্যক্তিকে সিসিটিভি ফুটেজে শনাক্ত করে আটক করেছে পুলিশ। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে আটক করে শাহবাগ থানা পুলিশ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই তথ্য নিশ্চিত করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি উপাচার্য ভবনের বাইরের রাস্তা দিয়ে যাওয়ার সময় রিকশা থেকে নেমে একটি ব্যাগ ছুঁড়ে দিয়ে পালিয়ে যান। পরে ওই ব্যাগ থেকে নবজাতকের লাশ পাওয়া যায়। ওই ব্যক্তির নাম সুলতান মিয়া (৩৫)। তার বাড়ি কুমিল্লার দেবিদ্ধারে। বর্তমানে রাজধানীর বনশ্রীতে থাকেন বলেও জানা যায়। মৃত অবস্থায় জন্মগ্রহণ করায় নিজের সন্তানকে কোথাও ফেলার জায়গা না পেয়ে বদ্ধ জায়গা মনে করে উপাচার্য বাংলোর সীমানায় ফেলে যান তিনি। শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, গত বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগী মোসাম্মৎ খাদিজার একটি মৃত মেয়ে সন্তান হয়। পরে খাদিজার স্বামী মো. সুলতান মিয়া তার মেয়ের লাশ হাসপাতাল থেকে বুঝে পেয়ে গোপনে একটি চটের ব্যাগে ভরে উপাচার্যের বাংলো এলাকার সীমানার ভেতর রেখে আসেন। তিনি আরও বলেন, নবজাতকের মরদেহ পাওয়ার পর পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে। অপমৃত্যুর মামলায় কাউকে গ্রেফতার করা যায় না বিধায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনি পদক্ষেপ নিলে তাকে গ্রেফতার দেখানো হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান বলেন, পুলিশ আইনী পদক্ষেপ নিচ্ছে। যদি মামলা করতে হয়, তাহলে মামলা করা হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের স্টাফ কোয়ার্টার সংলগ্ন উপাচার্য ভবনের সীমানার দেয়ালের ভেতর একটি চটের ব্যাগে এক নবজাতকের মৃতদেহ পান পরিচ্ছন্নতাকর্মীরা। পরে তারা বিষয়টি বাসভবনের কেয়ারটেকারকে জানালে তিনি শাহবাগ থানার পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।