BD Highlights
বাংলাদেশ

ঋণের চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ঋণের চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
নাটোরের বড়াইগ্রামে ঋণের চাপে শাপলা খাতুন (২৫) নামে এক গৃহবধু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। দুপুরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের রামাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাপলা খাতুন রামাগাড়ি গ্রামের আসিফ ইকবালের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, স্বামীর প্রয়োজনে শাপলা খাতুন বিভিন্ন ব্যক্তিসহ কয়েকটি বেসরকারি সংস্থা থেকে বিপুল পরিমাণ টাকার ঋণ নেন। কিন্তু তার স্বামী নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। এতে পাওনাদাররা তাকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। এসব বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার কলহ চলছিল। দুপুরেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে স্বজনদের অগোচরে তিনি নিজ শোবার ঘরের তীরের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন