একই স্থানে উদ্ধার হয়েছিল তিন মরদেহ, এবার মিলল দুটি
সাভারের পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে ফের দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহ দুটি এক নারী ও এক শিশুপুত্রের হতে পারে। এর আগে কিছুদিন আগে একই স্থানে একে একে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। রবিবার দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রসাব করার উদ্দেশ্যে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা ভেতরে পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুবাইদুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মরদেহ দুটি আগুনে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এরপর গত ১১ অক্টোবর রাতে একই কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাত পরিচয়ের প্রায় ৩০ বছর বয়সী এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর দুপুরে ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এসব হত্যাকাণ্ডে এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।