BD Highlights
বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই

কক্সবাজারের পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই

কক্সবাজারের পেকুয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত ৯টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাতবর পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করেছে, মুন্সি শাহাদাতের বসত বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পেকুয়া উপজেলার ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মাতবর পাড়ার ৭ বসতঘরসহ বাড়ির সহায়-সম্বল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মুন্সি শাহাদাতের বসত বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন