BD Highlights
বাংলাদেশ

কক্সবাজারে আদালত থেকে পালাল রোহিঙ্গা আসামি

কক্সবাজারে আদালত থেকে পালাল রোহিঙ্গা আসামি

কক্সবাজারে আদালতে তোলার সময় মামুন নামের এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছে। গতকাল বুধবার দুপুরে আদালতের সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি অস্ত্র মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে তোলার সময় এক রোহিঙ্গা আসামি পালিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলমান। তিনি একটি অস্ত্র মামলার আসামি। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র মামলায় মামুনকে গ্রেফতার করে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)। পরে উখিয়া থানায় হস্তান্তর করলে থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়। তাকে অন্যান্য আসামির সঙ্গে আদালতে তোলার সময় কৌশলে পালিয়ে যায়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন