BD Highlights
বাংলাদেশ

কলাপাড়ায় ক্রেতাদের তোপের মুখে কমলো দুধের দাম

কলাপাড়ায় ক্রেতাদের তোপের মুখে কমলো দুধের দাম

পটুয়াখালীর কলাপাড়ায় ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে দুধ বিক্রি করছিলেন বিক্রেতারা। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে এই দুধ বিক্রি হতো ৮০ টাকা কিংবা ১০০ টাকায়। দুধের দাম বাড়ার কারণ জানতে চাইলে বিক্রেতারা যুক্তিসংগত কোন কারণ বলতে পারেনি। সোমবার সকালে বাজারে দুধ কিনতে আসা ক্রেতারা ক্ষিপ্ত হয়ে বিক্রেতাদের ওপর চড়াও হয়। এ সময় ঘটনাস্থলে অনেক মানুষ জড়ো হয়ে গেলে তাদের তোপের মুখে দুধ ফের ১০০ টাকা দরে কেজি দরে বিক্রি করতে শুরু করেন। দুধ ক্রেতা নাহিদুল হক বলেন, রোজা শুরু হওয়ার আগে ৮০ টাকা কেজি দরে দুধ কিনতাম। এখন সেই দুধ ১৫০ টাকায় কিনতে হয়েছে। অন্য ক্রেতা হারুন বলেন, মাত্র কদিন আগেও ৮০ কিংবা ১০০ টাকায় দুধ বিক্রি হয়েছে। এখন সে দুধ প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করছেন। তবে বিক্রেতাদের ভাষ্যমতে বর্তমানে দুধের চাহিদা বেশি, তাই দাম বেশি বলে জানান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন