কাজের সন্ধানে এসে কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক
কাজের সন্ধানে এসে কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক
BD HIGHLIGHTS
কুমিল্লার বুড়িচং সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। ৬০ বিজিবি, সুলতানপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন। আটক আরিফুল ইসলাম (২১) ভারতের ত্রিপুরার কলমচুড়া থানার নগর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে। লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সুলতানপুর ব্যাটালিয়নের অধীন শংকুচাইল বিওপির টহলদলের সদস্যরা বুড়িচং উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক যুবককে আটক করেন। তিনি জানান, পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি কাজের উদ্দেশ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।