কানে হেডফোন দিয়ে হাঁটছিল স্কুলছাত্র, ট্রেনের ধাক্কায় মৃত্যু
কানে হেডফোন দিয়ে হাঁটছিল স্কুলছাত্র, ট্রেনের ধাক্কায় মৃত্যু
BD HIGHLIGHTS
নাটোরের নলডাঙ্গায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. খোরশেদ আলম (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের উত্তর পার্শ্বে ২৪৪ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের পূর্ব জোয়ান এলাকার মো. বাবু প্রামানিকের ছেলে। সে পশ্চিম মাধনগর পুরুষোত্তমবাটী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মো. মোমিন আলী প্রামানিক এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকালের দিকে স্কুল ছাত্র খোরশেদ আলম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে বেলা ১১ টার দিকে কানে মোবাইলের হেডফোন দিয়ে রেললাইন ধরে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিল। এসময় ২৪৪ নং ব্রিজের নিকট পৌঁছালে পেছন দিক থেকে রাজশাহীগামি বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি সান্তাহার জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে। সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।