BD Highlights
বাংলাদেশ

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই গ্রামের পাঁচ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের হাবুল শিকদার (৫৭) ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত হাবুল শিকদার আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানান।


ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থানায় মামলা না করার জন্য অভিযুক্ত পক্ষ বিভিন্ন লোকজনের মাধ্যমে তাদের ওপর চাপ সৃষ্টি করে এবং বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা চালায়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।


এরই পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় ওই গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে একটি ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অভিযুক্ত হাবুল শিকদারের বাড়ির সামনে গেলে একপর্যায়ে বিক্ষুব্ধ কয়েকজন ওই বাড়িতে ভাঙচুর চালান। পরে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।


খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘হাবুল শিকদার আমার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছেন। আমি এ ঘটনার বিচার চেয়েও বিচার পাইনি। পরে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে। আমি থানায় অভিযোগ করেছি।’


অভিযোগের বিষয়ে জানতে হাবুল শিকদার ও তার পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন