গাজীপুরে কালিয়াকৈরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কক্ষের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যালয়টি গাজীপুর-১ আসনের মৌচাক ইউনিয়নের বাশতলী ৩ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র। শনিবার ভোর রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এসে ওই বিদ্যালয়ের প্রধান গেটের ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দিয়ে দরজা লাগিয়ে পালিয়ে যায়। পরে ভোরে স্থানীয়রা কক্ষের ভেতর ধোঁয়া উড়তে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, আমি রোজ সকালে হাঁটতে বের হই। সকালে এসে গেটের তালা ভাঙা দরজা খুলে দেখি ভেতরে সব পুড়ে গেছে, ধোঁয়া উড়ছে। পরে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নেভান। এদিকে, খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভোট কেন্দ্রে ভোট দিতে কোনো সমস্যা হবে না।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।