BD Highlights
বাংলাদেশ

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ঝিনাইদহের কালিগঞ্জের উল্যা টু কোলা সড়কে ইঞ্জিনচালিন লাটার সাথে মুখোমুখি সংঘর্ষে ফজলু খাঁ (৬০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১৪ মে) সাড়ে ১১ টার দিকে উপজেলার দীঘির পাড় মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। নিহত ফজলু খাঁ উপজেলার নাটোপাড়া গ্রামের লোকমান খাঁর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ফজলু খাঁ কোলা বাজার থেকে উল্যা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্যা দীঘির পাড় মাদ্রাসার পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানটি তাকে সাজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং এ সময় আরও একজন মারাত্মক আহত হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন