BD Highlights
বাংলাদেশ

কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে প্রবাসীকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে প্রবাসীকে পিটিয়ে হত্যা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মো. হাবিবুল্লাহ (৪৫) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের গান্দারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ ওই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি মরিশাস প্রবাসী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে মায়ের মৃত্যুর খবর পেয়ে দেশে ফেরেন হাবিবুল্লাহ। কিছুদিন আগে তার ভাতিজা সাত্তার ফুটবল খেলতে গিয়ে হেলাল উদ্দিনের ছেলের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদের পথে যাওয়ার সময় হাবিবুল্লাহর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন