কিশোরগঞ্জে বজ্রপাতে এক হাঁসের খামারি নিহত ও আহত হয়েছেন তার বড় ভাই। তারা দুজনই সহোদর ভাই। শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই কাঁঠালিয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মোবারক মিয়া (১৮) ও আহত ইমরান মিয়া (২২) কাঁঠালিয়া নয়া বাড়ির তাজুল ইসলামের ছেলে। স্বজনরা জানায়, দুপুরে বাড়ির পাশে খোলা জমিতে হাঁসের পাল নিয়ে খাবার খাওয়াতে যায় দুইভাই মোবারক ও ইমরান। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হয় মোবারক ও গুরুতর আহত হয় ইমরান। স্থানীয়রা ইমরানকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ইমরান সেখানেই চিকিৎসাধীন রয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহতের খবর জানতে পেরে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের বড় ভাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।