BD Highlights
বাংলাদেশ

কুতুবদিয়ায় সাগরে ডাকাতের গুলিতে জেলে নিহত

কুতুবদিয়ায় সাগরে ডাকাতের গুলিতে জেলে নিহত
কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে ডাকাতের গুলিতে শাহাদত হোছাইন (১৭) নামে এক জেলে নিহত হয়েছেন। বুধবার দুপুরে সাগরে মাছ ধরতে গেলে ডাকাতের হামলার শিকার হন জেলেরা। নিহত শাহাদত উত্তর ধুরুং মনছুর আলী হাজীপাড়ার মৃত মো. বাদশার ছেলে। ফিশিং বোটের মালিক নাছির উদ্দিন জানান, একটি ফিশিং বোটে সাগরে মাছ ধরতে গেলে বুধবার দুপুর ২টার দিকে ২০ জন মাঝিমাল্লা ডাকাতের হামলার শিকার হয়। এ সময় ডাকাতেরা বোটে উঠতে না পেরে গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে শাহাদত (১৭) মারাত্মক আহত হলে রাত সাড়ে ১১টার দিকে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হয়। এ সময় ডা. তাসনিমুল আবেদীন রাহাত শাহাদতকে মৃত ঘোষণা করেন। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন, সাগরে ডাকাতের গুলিতে নিহত শাহাদত হোসেনের মরদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন