কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২
কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২
BD HIGHLIGHTS
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভ্যার্ডভ্যানের পেছনে ট্রাক ধাক্কা দিয়েছে। এতে ট্রাকে থাকা দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ৮টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার। জানা গেছে, লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটা কার্ভাড ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ট্রাকে থাকা দুইজন ঘটনাস্থলে মারা যান। ওসি মো. ইকবাল বাহার জানান, চট্টগ্রামমুখী একটি লিচুবাহী ট্রাকটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও লিচুবাহী ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়। এই ঘটনায় ট্রাকে ভিতরে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান।প্রাথমিকভাবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নিহত দুইজন ট্রাক চালক ও চালকের সহযোগী।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।