কুমিল্লায় গণপিটুনিতে ৩ জন নিহতের ঘটনায় ৩৮ জনের নামে মামলা
কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আকাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিমুল বিল্লালকে প্রধান আসামি করে ৩৮ জনের নামে মামলা করা হয়েছে। শনিবার ভোরে মামলাটি এফআইআরভুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, নিহত রোকসানা বেগম রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় উপজেলার আকাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লালকে প্রধান আসামি করা হয়েছে। এতে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- কড়ইবাড়ী গ্রামের বাছির মিয়া, বাচ্চু মিয়া, ইউপি সদস্য আবু বক্কর, রবিউল আউয়াল, শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম, বাবুল মিয়া, এরশাদ হোসেন, বাবুলের বাবা রবিউলসহ ৩৮ জন। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওসি মাহফুজুর রহমান বলেন, শনিবার ভোরে মামলাটি এফআইআর ভুক্ত করা হয়েছে। এতে এজহার নামীয় ৩৮ জন এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।