কুমিল্লার সদর দক্ষিণে গোলাম রসূল লিটন (৪৮) নামে এক শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার বাদ মাগরিব উপজেলার নলকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হত্যায় ঘটনায় সাফায়াত আলী (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় রাত সোয়া ৯টার দিকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নলকুড়ি গ্রামের মজুমদার বাড়ির তফাজ্জল হোসেনের ছেলে গোলাম রসূল লিটন স্থানীয় একটি নূরানি কিন্ডারগার্টেনে শিক্ষকতার সুবাদে মাগরিবের সময় কিছু শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন। এ সময় একই এলাকার বাসিন্দা মাদকাসক্ত সাফায়াত শিক্ষক লিটনকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। বুধবার রাত সাড়ে ১১টার সময় সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, আটক সাফায়ত মাদকাসক্ত বলে জেনেছি। তবে ঠিক কী কারণে ওই শিক্ষককে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদে হত্যার কারণ জানা যাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।