কুমিল্লায় বাংলাদেশ-ভারত সীমান্তের একটি পুকুরে দেয়াল নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুকুরটি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহি জেলার সোনামুড়া থানার সূর্যনগর এবং কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। দুই দেশের মানুষ তাদের দৈনন্দিন কাজে পুকুরটি ব্যবহার করেন। দেয়াল নির্মাণের ফলে পুকুরটি আর ব্যবহার উপযোগী থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে পুকুর পাড়ে গিয়ে দেখা যায়, ভারতীয় কর্তৃপক্ষ সুরক্ষা দেয়াল নির্মাণ করছে। সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। একপাশে বিএসএফের উপস্থিতিতে দেয়াল নির্মাণ করছেন ভারতীয় শ্রমিকরা। অন্যদিকে সতর্ক অবস্থানে বিজিবি। এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এছাড়া, পাশের সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় তিন দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ চলছে। কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কুমিল্লা সীমান্তের জিরো পয়েন্টের কিছু অংশে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এখন সেই কাজ চলছে। তবে নকশার বাইরে কাজ করছে কিনা, আমরা সর্বদা তা মনিটরিং করছি। নকশা অনুসারে কাজের কোনো হেরফের হলে পতাকা বৈঠকের মাধ্যমে কাজ বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, আমরা আমাদের এক ইঞ্চি মাটিও তাদের দখলে যেতে দেব না।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।