কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের ঘোড়াঘাট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। এসময় পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়। অভিযান শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদসহ যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। ফয়সাল মাহমুদ জানান, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে যৌথ বাহিনী বদ্ধপরিকর। গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড় বাজার ঘোড়াঘাট এলাকায় মাদক কেনাবেচা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ার তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।