কুষ্টিয়ায় ৬ থানায় ফিরছে পুলিশ, তবে কার্যক্রম স্বাভাবিক হয়নি
কুষ্টিয়ায় ৬ থানায় ফিরছে পুলিশ, তবে কার্যক্রম স্বাভাবিক হয়নি
BD HIGHLIGHTS
কুষ্টিয়ার ৭টি থানার মধ্যে ৬টি পুলিশ অবস্থান করলেও তারা কাজ শুরু করেননি। আর কুষ্টিয়া মডেল থানার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে ফেরেননি পুলিশ সদস্যরা। তবে খুব তাড়াতাড়ি পুরোপুরি পুলিশিং শুরু করা যাবে বলে আশা করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন। তিনি বলেন, মামলা ও জিডি নেওয়ার মতো কিছু সেবা চালু হয়েছে থানায়। কুষ্টিয়ার দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, ইবি, কুমারখালী ও খোকসা এই ছয়টি থানাতে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। আর অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কুষ্টিয়া সদরের মডেল থানা এখনো পুলিশশূন্য। থানা পাহারায় রয়েছেন আনসার সদস্যরা। থানার কম্পাউন্ডের বিধ্বস্ত ভবন শনিবারও পরিষ্কার করেছে শিক্ষার্থীরা। এদিকে পুলিশ না থাকায় শহরের ট্রাফিক কন্ট্রোল নিজেদের হাতে তুলে নিয়েছে শিক্ষার্থীরা। তারা শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সুন্দর ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলেছেন। করছেন শহর পরিষ্কার ও সৌন্দর্য্য বর্ধনের কাজও। শহরের পরিস্থিতির উন্নতি হয়েছে। দোকান পাট সব খুলেছে। মানুষের উপস্থিতিও বাড়ছে। মাঝে মধ্যেই সেনাবাহিনীর টহল দেখা যাচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।