BD Highlights
বাংলাদেশ

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ৩

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ৩
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রবিবার দুপুরে উপজেলার স‌ন্তোষপুর ইউ‌নিয়‌নের হাইলাটারী গ্রা‌মে এ সংঘর্ষের ঘটনা ঘ‌টে। ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে, নিহত নারীর নাম কুলসুম বেগম। অপর দুজ‌নের নাম আলতাফ ও এরশাদুল। নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে প‌রি‌স্থি‌তি শান্ত করেছে। অভিযুক্ত‌দের গ্রেফতা‌রের চেষ্টা চলছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন