কুড়িগ্রামের রাজিবপুরে বজ্রপাতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর আজমিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর ওই গ্রামের নুরু মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে জীবিকার তাগিদে অন্যের জমিতে দিনমজুর হিসেবে কৃষিকাজ করতে যান হাফিজুর। সকাল ১০টার দিকে পাটখেতে কাজ করার সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় তিনি বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ব্যাপারে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল আক্তার বলেন, হাফিজুর অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ ছিলেন। প্রতিদিনের মতো আজও কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান। তার এমন মৃত্যু বেদনাদায়ক।
0 Comments
Your Comment