BD Highlights
বাংলাদেশ

কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বাকে সংঘবদ্ধ ধর্ষণ, ঢাকা মেডিকেলে ভর্তি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)। এ ঘটনায় করা মামলার বিবরণে বলা হয়েছে, গতকাল শনিবার রাতে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ওই নারীকে পানগাঁও ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন