ক্ষুধা ও অপুষ্টিতে অগণিত মানুষ আজ দিশাহারা : জিএম কাদের
ক্ষুধা ও অপুষ্টিতে অগণিত মানুষ আজ দিশাহারা : জিএম কাদের
BD HIGHLIGHTS
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেছেন, ক্ষুধা ও অপুষ্টিতে অগণিত মানুষ আজ দিশাহারা। বিশ্ব আজ এক ভয়াবহ সংকট অতিক্রম করছে। হিংসা, বিদ্বেষ, অসহযোগিতা, অসহনশীলতা, অন্যায্যতা, অমানবিকতায়পূর্ণ আমাদের বিশ্বব্যবস্থা। শুক্রবার রাজধানীর শেরাটন হোটেলে কূটনৈতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, জাতীয় পার্টি রমজানে দীর্ঘদিন ধরেই রাজনীতিবীদ ও কূটনৈতিকদের সম্মানে ইফতার করে আসছে। হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে করে শেষবার যোগ দিয়েছিলেন। তিনি আরও বলেন, ক্ষুধা, দরিদ্রতা ও অপুষ্টিতে অগণিত মানুষ আজ দিশেহারা। সমাজে বৈষম্য আজ প্রকট আকার ধারণ করেছে। জরুরি ভিত্তিতে এ সকল সংকটের সমাধান প্রয়োজন। জিএম কাদের বলেন, মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ দিন দিন বেড়েই চলেছে। সশস্ত্র সহিংসতা ও উন্নয়ন সংক্রান্ত জেনেভা ঘোষণা অনুযায়ী, সশস্ত্র সংঘাত এবং সহিংসতার কারণে প্রতি বছর ৫ লাখ ২৬ ০০০ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। এ দ্বন্দ্ব সংঘাতে শুধু মানুষই মারা যাচ্ছে না, লক্ষ লক্ষ মানুষ আজ বছরের পর বছর নিজ ঘর বাড়ি ছেড়ে দেশান্তরিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। ইউএনএইচসিআরের প্রতিবেদন অনুযায়ী- নিপীড়ন, সংঘাত, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন বা জনশৃঙ্খলাকে গুরুতরভাবে বিঘ্নিত করার ঘটনাগুলির ফলে ২০২২ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ১০৮.৪ মিলিয়ন মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুসারে, প্রায় ৮২৮ মিলিয়ন মানুষ যা বিশ্বের জনসংখ্যার ১০ শতাংশ প্রতি রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়, যা আগের বছরের তুলনায় ৪৬ মিলিয়ন বেশি৷
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।