খাগড়াছড়িতে সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে মা আটক
খাগড়াছড়ি পৌরসভার শান্তি নগর এলাকায় বালিশ চাপা দিয়ে দুই বছরের শিশু সন্তান মো. তহিদুল আলমকে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর থানার ওসি মো.আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানির চাকরিজীবী। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে খাগড়াছড়ি পৌরসভার শান্তি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। রাতের কোনো এক সময় শিশুর মা সাবিনা ইয়াসমিন ঘুমন্ত সন্তানকে বালিশ চাপা দিলে শিশুটির মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল ওষুধ বিপণনের জন্য পানছড়িতে যায়। রাত বেশি হওয়ার জেলা সদরে ফিরতে পারিনি। রাত তিনটার দিকে ফোন আসে আমার ছেলে খুন হয়েছে। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, "রাত ৩টার দিকে এ ঘটনা। সাবিনা ইয়াসমিন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।