খাসিয়াদের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ৩০ ঘণ্টা পর হস্তান্তর
খাসিয়াদের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ৩০ ঘণ্টা পর হস্তান্তর
BD HIGHLIGHTS
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ অবশেষে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মরদেহগুলো হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজিবির কালাইরাগ ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমানসহ আরও কয়েকজন বিজিবি সদস্য। এর আগে, দিনভর পতাকা বৈঠক করে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, নিহত দুই যুবক নিয়মিতভাবে ভারতের সীমান্ত এলাকা থেকে লাকড়ি কুড়িয়ে আনতে যেতেন। ধারণা করা হচ্ছে, রবিবারও লাকড়ি কুড়াতে গিয়ে স্থানীয় ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন তারা। ঘটনার পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রসঙ্গত, রবিবার বিকেলে সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হন কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন ও মৃত সুন্দর আলীর ছেলে কাউছার আহমদ। তাদের মরদেহ প্রায় ৩০ ঘণ্টা সীমান্ত এলাকায় পড়ে ছিল। পরে দুই দেশের সীমান্ত জটিলতা দূর করে সন্ধ্যায় তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।