BD Highlights
বাংলাদেশ

খুলনার ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

খুলনার ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন প্রশাসনের আশ্বাসে তাদের কর্মবিরতি স্থগিত করেছে । বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সকালে পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়। খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোশারফ হোসেন বলেন, খুলনার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের আশ্বাসে আমরা সকাল থেকে কর্মবিরতি তুলে নিয়েছি। তেল উত্তোলন শুরু হয়েছে। গত রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে নাশকতার মামলায় খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পরপরই বিক্ষোভে নামেন ট্যাংক-লরি শ্রমিকরা। তারা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করে দেন। উল্লেখ্য, গত তিন দিনে তেল উত্তোলন ও পরিবহন সরবরাহ বন্ধ থাকায় খুলনা বিভাগসহ ১৬ টি জেলার তেল পাম্পগুলোতে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন