তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় খুলনা বিভাগের ৫ জেলায় প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রাথমিকের খুলনা বিভাগীয় উপ পরিচালক মোঃ মোসলেম উদ্দিন এই নির্দেশনা প্রদান করেন। অন্য জেলাগুলো হচ্ছে- যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম বলেন, মঙ্গলবার ভোর ৬ টায় খুলনার তাপমাত্রা ৯.৬ রেকর্ড করা হয়। নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুকি বিবেচনায় এ কারণে তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে না আসা পযন্ত খুলনা জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে আবহাওয়া স্বাভাবিক (১০ ডিগ্রি) না হওয়া পর্যন্ত যশোর, মেহেরপুর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমও বন্ধ থাকবে বলে প্রাথমিকের বিভাগীয় উপ পরিচালক নিশ্চিত করেছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।