খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ
খুলনায় শহর বাইপাসের আফিলগেট রেল ক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাতপরিচয়ের একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। হতাহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানায়, রাত সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে মহানন্দা ট্রেন খুলনার দিকে আসছিল। এ সময় রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান ছিল না। হঠাৎ একটি ট্রাক দ্রুত রেলক্রসিং পার হতে গেলে ট্রাকটির স্টার্ট বন্ধ হয়ে যায়। ঠিক তখনই ট্রেনটি এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি খুলনার পথে আফিলগেট ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়। একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে ছাড়বে। খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আশরাফ হোসেন বলেন, এ পর্যন্ত আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৬০-৬৫ বছর বয়সী একজন মারা গেছেন। তার কাছে থাকা মোবাইলে রিং আসলে স্বজনদের হাসপাতালে আসতে বলা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।