খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা এলাকায় দুই বাড়িতে ফিল্মি স্টাইলে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে প্রথমে মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকায় রড-সিমেন্ট ব্যবসায়ী মেহেদী হাসান ও পরে কুয়েট কর্মচারী মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দুইটি বাড়ির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। সিসি টিভি ফুটেজে দেখা যায়, চারটি মোটরসাইকেলে মাথায় হেলমেট পরিহিত বেশ কিছু যুবক বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। গুলিতে মহসিন শেখের কক্ষের জানালার থাই গ্লাস ভেঙে গেছে। তিনি ঘটনার সময় ফজরের নামাজ পড়তে মসজিদে ছিলেন। মহসিন শেখ কুয়েটের ডিজেস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ডাটা প্রসেসর। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম বলেন, দুই বাড়িতে গুলি করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কারা এবং কী কারণে গুলি করেছে খতিয়ে দেখা হচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।