খুলনায় ভারতের সহকারী হাই কমিশনার অফিসের সামনে পুলিশ-সেনাবাহিনীর সতর্ক প্রহরা
খুলনায় ভারতের সহকারী হাই কমিশনার অফিসের সামনে পুলিশ-সেনাবাহিনীর সতর্ক প্রহরা
BD HIGHLIGHTS
ভারতে আগরতলার ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্র-জনতা। সোমবার রাত সাড়ে ৯টায় তারা শামসুর রহমান রোডে বিক্ষোভ মিছিল করে। পরে ভারতের সহকারী হাই কমিশনার অফিস ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী বাধা দেয়। এ সময় ইসকন ও ভারত বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বিক্ষোভ মিছিলে তারা স্বৈরাচার হাসিনাসহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের বিচার দাবি করেন। বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা চালানো হয়েছে। তার প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। স্বৈরাচারের দালালরা আর কিছুই করতে পারবে না। কর্মসূচিতে বক্তব্য দেন জহুরুল ইসলাম তানভীর, সাজ্জাদুল ইসলাম, রাফসান, মিনহাজুল ইসলাম।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।