প্রায় পাঁচ ঘণ্টা পর খুলনার রূপসার সালাম জুটমিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মালিক পক্ষের দাবি, আগুনে ১৩০০ টন কাঁচা পাট, ৭৫০ টন পাটের সুতা ও মেশিনারিজসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২৫ কোটি টাকা। জানা যায়, বুধবার বিকাল সাড়ে পাঁচটায় খুলনার রূপসার সালাম জুটমিলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে স্পিনিং মিলসহ তিনটি গোডাউনে। সালাম জুটমিলের চেয়ারম্যান এম এম এ সালাম জানান, ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তবে ফায়ার সার্ভিস খুলনা বিভাগীয় সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনের দূরত্ব ও মিলটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।