গলা থেকে শরীরের নিচের অংশে মাটি চাপা দিয়ে রাখা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শিশুটি অবশেষে মুক্তিপণ দিয়ে পাওয়া গেছে। বুধবার ভিডিওতে শিশুটিকে রোহিঙ্গা ভাষায় বলতে শোনা যায়, ‘আব্বা তরাতরি চেষ্টা গর। মরে গাতত গলায় পিল্লে। টিয়া দে। (বাবা তাড়াতাড়ি চেষ্টা কর, আমাকে গর্তে পুঁতে ফেলেছে, টাকা পাঠাও)।’ ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উদ্ধার হওয়া ওই শিশু ৮ জানুয়ারি ক্যাম্পের এপিবিএন অফিসসংলগ্ন খেলার মাঠ থেকে নিখোঁজ হয়। মোহাম্মদ আরকান নামে সাত বছরের শিশুটি থাইংখালী-১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি ১৫ ব্লকের বাসিন্দা আবদুর রহমান ও আনোয়ারা বেগমের ছেলে। নিখোঁজের পর উখিয়া থানায় জিডি করেন আবদুর রহমান। এরই মধ্য ১০ জানুয়ারি এই ভিডিও বার্তার পর জানতে পারেন ছেলে অপহৃত হয়েছে। দাবি করা হয় সাত লাখ টাকা মুক্তিপণ। পরে কয়েক দফায় ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার পর ১৪ জানুয়ারি রাত ১১টার দিকে কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালের সামনে শিশুটিকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে দিয়ে চলে যায় অপরহণকারীরা। অপহরণের পর থানায় জিডি করা হয়েছে জানিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।