BD Highlights
বাংলাদেশ

গাইবান্ধায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধার সাদুল্লাপুরে তাসলিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গঙ্গানারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাসলিমা বেগম ওই এলাকার সৌদি প্রবাসী জাকিরুল ইসলামের স্ত্রী। স্বজনদের ভাষ্য, ভোরে সেহরি খেয়ে তিনি ঘুমাতে যান। পরে সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখা যায়। ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন