গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের জব্দকৃত আলামত মাদকদ্রব্য ধ্বংস করেছে আদালত। এসব মাদকদ্রব্য ৫৬টি বিভিন্ন মামলায় জব্দ করা হয়েছিল। সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্বরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল এক হাজার ৩১৯ পিস ফেনসিডিল, ৬০ কেজি ৫৮৫ গ্রাম গাঁজা, ৬৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, এক হাজার ৯৬১ পিস ব্রুফেন ইনজেকশন, ১৩৮ গ্রাম হেরোইন ও ৪৫২ পিস ট্যাপেনন্টাডল ট্যাবলেট। এব্যাপারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান বলেন, ওইসব মামলায় জব্দ করা আলামত হিসেবে জমা থাকা মাদকদ্রব্য আদালতের নির্দেশেই ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নাইম, উপ পরিদর্শক মামুন, থানার উপপুলিশ পরিদর্শক (এস আই) প্রলয় কুমার বর্মাসহ সংশ্লিষ্টরা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।