কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামে পরিবারের সঙ্গে অভিমান করে নিজের পেটে ছুরিকাঘাত করে আহত হন। পরে গাছে উঠে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন (৫৫)। তবে তার পরিবার জানায়, তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামে সাখাওয়াতের নিজ বাড়িতে। পুলিশ ও এলাকাবাসীরা জানান, মৃত সাখাওয়াত দীর্ঘদিন ধরে খুবই হতাশায় ভুগছিলেন। এ কারণে তিনি শুক্রবার বিকেলে বাড়িতে নিজের পেটে ছুরিকাঘাত করলে আহত হন। পরে তার পরিবারের লোকজন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে রেখে দেন। এরপর সন্ধ্যায় তিনি বাথরুমে যাওয়ার কথা বলে বাড়ির পাশে গাছে উঠে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।