গাজীপুর কারাগারে অসুস্থ হয়ে শ্রমিক লীগ নেতার মৃত্যু
গাজীপুর কারাগারে অসুস্থ হয়ে শ্রমিক লীগ নেতার মৃত্যু
BD HIGHLIGHTS
গাজীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলামের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেখ জহিরুল ইসলাম উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মো. মজিবর রহমানের ছেলে। তিনি শ্রীপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় গত ৫ ডিসেম্বর গ্রেফতার হয়ে কারাগারে বন্দি ছিলেন। গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, জহিরুল ইসলাম ডায়াবেটিস ও হৃদরোগে ভোগছিলেন। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কারাগারের ভেতর জহির বুকে ব্যথা অনুভব করেন। তাকে তাৎক্ষণিকভাবে কারাগারের হাসপাতালে নেওয়া করা হয়। কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, পরে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জহিরকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরপরই জহিরের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শেখ ফরহাদ বলেন, বিকেলে জহিরুল ইসলামকে আমরা মৃত অবস্থায় পাই। বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে আনা হয়েছিল বলে কারারক্ষীরা জানিয়েছেন। আমার ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত জানা যাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।