চট্টগ্রামের ফটিকছড়িতে আনিসা মিম (২৫) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আজিমনগর গ্রামের হামজু দফদার বাড়ীতে এ ঘটনা ঘটে। সে স্থানীয় আব্দুল শুক্কুর সওদাগরের পুত্র মোঃ বাপ্পুর স্ত্রী। তিনি উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শোভনছড়ি গ্রামের আব্দুস সালাম মেম্বার বাড়ীর মোঃ ইউসুফের মেয়ে। নিহত আনিসা মিমের চাচাতো ভাই মোঃ আব্দুল কুদ্দুস জানান, ৭/৮ মাস আগে পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল। আছরের সময় শুনতে পারি, আমার চাচাতো বোন ফাঁসিতে ঝুলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি সেলিম উদ্দীন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।