BD Highlights
বাংলাদেশ

গোপালগঞ্জে নকল মেহেদি কারখানা, জরিমানা ৬০ হাজার টাকা

গোপালগঞ্জে নকল মেহেদি কারখানা, জরিমানা ৬০ হাজার টাকা

ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার সর্দি গ্রামে নকল মেহেদি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মেহেদি বানানোর সরঞ্জাম উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই নকল মেহেদি কারখানায় অভিযান চালিয়ে ওই কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নকল মেহেদি তৈরির মালামাল ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের গোপালগঞ্জ অফিসের সহকারী পরিচালক শামীম হাসান জানান, আগামী ঈদকে সামনে রেখে মুকসদপুর উপজেলার দিগনগর সর্দি গ্রামে অবস্থিত মেসার্স নুর কসমেটিকসের মালিক মো. নিরু মিয়া কারখানায় বিভিন্ন নামী দামী কোম্পানীর মোড়কে নকল মেহেদি তৈরী করে মজুদ করছিল। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে কারখানার সন্ধান পাওয়া যায় এবং কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন